ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদা-মাটিতে চাপা সুড়ঙ্গ ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ প্রদান: স্বীকারোক্তি দুই আর্জেন্টাইন নির্বাহীর ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ নির্বাচিত ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাস

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট কাজ করছে

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২১৩৫ বার পঠিত

ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ৫০টি ইউনিট যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের কয়েক ব্যবসায়ীকে দেখা গেছে। ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকেই কাঁদছেন, ছোটাছুটি করছেন।

অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সকালে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট কাজ করছে

আপডেট সময় : ১১:০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩