ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদা-মাটিতে চাপা সুড়ঙ্গ ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ প্রদান: স্বীকারোক্তি দুই আর্জেন্টাইন নির্বাহীর ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ নির্বাচিত ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাস

বাসচাপায় চট্টগ্রামে ভাই-বোনসহ নিহত ৩

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১০০২ বার পঠিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে পূরবী বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামমুখী পূরবী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হন। অপর শিক্ষার্থী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত দুই শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী এবং জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান। তারা সকালে কোচিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন- ওয়াকার উদ্দীন আদিল (১২) ও তার বড় বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫)। এছাড়া নিহত রিকশাচালকের নাম রুহুল আমিন (৪৫)।

এ ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) গুরুতর আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসচাপায় চট্টগ্রামে ভাই-বোনসহ নিহত ৩

আপডেট সময় : ০৪:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫