[caption id="attachment_37539" align="aligncenter" width="995"]
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত[/caption]
ইরানের সামরিক শক্তির বড় একটি অংশ মার্কিন বাহিনী ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কোয়ান্টিকো মেরিন ঘাঁটিতে সামরিক নেতাদের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।
হেগসেথ বলেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক নেতৃত্ব এবং সামরিক শিল্প সক্ষমতা ধ্বংস করেছে।
মার্কিন সেনাদের প্রশংসা করে তিনি বলেন, তারা ইরানের ‘পুরো প্রতিরক্ষা কাঠামো’ ধ্বংস করতে সক্ষম হয়েছে।
তিনি আরও দাবি করেন, ইরানের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে।
হেগসেথ বলেন, পেন্টাগন এখন অতীতের তুলনায় ‘স্পষ্ট পরিবর্তনের’ মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষায়, সামরিক বাহিনীর এখন প্রধান লক্ষ্য একটাই—যুদ্ধ পরিচালনা ও যুদ্ধের জন্য প্রস্তুতি।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থেকে প্রায় ১০ শতাংশ জেনারেল ও অ্যাডমিরালকে সরিয়ে দেওয়া হয়েছে।তবে তিনি এটিকে ‘শুদ্ধি অভিযান’ না বলে জবাবদিহি নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তবে হেগসেথের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান