ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি চার তলা ভবন ধসে পরেছে। ভবনটিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এক নারী প্রত্যক্ষদর্শী জানান, রবিবার ছুটির দিন হওয়ায় ধসের সময় অন্তত ৫০ জন শিক্ষার্থী ভবনের ভেতরেই ছিলেন।
ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআই-কে জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচার আকুতি শোনা যাচ্ছে। আটকে পড়া অনেকেই ভেতর থেকে ফোন করে সাহায্য চাইছেন। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, এনডিআরএফ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মীরা একযোগে কাজ করছেন। কংক্রিটের ভারী স্ল্যাব সরাতে এক্সক্যাভেটর ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি ছাত্র সংগঠনও উদ্ধারকারীদের সহায়তা করছে। স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, আটকে পড়াদের দ্রুত উদ্ধারে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি পূর্ণাঙ্গ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান