সরকারি ব্যবস্থায় ৪ হাজার ৩৪১ জন হাজিকে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অনুকূলে সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী বলেন, এই অর্থ ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। যদি কেউ কার্ড নম্বর চায় তারা প্রতারক। প্রতারণা চক্র থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে। ২০২৭ সালের হজের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্য বিমার অর্থের চেয়ে বেশি হওয়াতে তারা কোনো অর্থ ফেরত পাবেন না।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকারি মাধ্যমের হজ ব্যবস্থাপনায় সরকার অর্থ ফেরত দেয়। বেসরকারি ব্যবস্থাপনায় সেই সুযোগ থাকে না।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান