ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৫৯৫ বার পঠিত

রাজশাহীতে সাত বছর বয়সি এক শিশু ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন

বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাসিরুল ইসলাম ওরফে নাসির (২৬)। রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তিনি।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ২১ জুন বিকালে ওই শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন আসামি নাসির। এ নিয়ে ওই শিশুর মা চারঘাট থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। পরবর্তীতে সাক্ষীদের সাক্ষ্য এবং মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয় ওই শিশু ধর্ষণের শিকার হয়েছিল।

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩