ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পঠিত

হোটেলের খাবারে বুটের ডালের যে ঘন, মসৃণ আর মসলার দারুণ ঘ্রাণ তা ঘরেও তৈরি করা সম্ভব। রান্নার সময় কয়েকটি বিষয় ঠিকভাবে মেনে চললেই ডাল হবে নরম, মাখামাখা এবং স্বাদে একেবারে জমজমাট। গরম ভাতের পাশাপাশি রুটি, পরোটা বা নানের সঙ্গেও এটি পরিবেশন করা যায়।

আগে ভিজিয়ে নিন ডাল

প্রথমে এক কাপ বুটের ডাল পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিন। এরপর পর্যাপ্ত পানিতে অন্তত ঘণ্টা ভিজিয়ে রাখুন। হাতে সময় থাকলে রাতভর ভিজিয়ে রেখে পরদিন রান্না করাই ভালো। এতে ডাল দ্রুত সিদ্ধ হবে এবং সহজেই নরম হয়ে যাবে। ভেজানো ডাল আবার একবার ধুয়ে রান্নার পাত্রে তুলে নিন। এবার ডালের সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পেঁয়াজ কুচি, ৬টি কাঁচা মরিচ, ২টি তেজপাতা, টুকরো দারচিনি ৩টি এলাচ দিয়ে দিন। এরপর যোগ করুন দেড় চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, এক চা চামচ হলুদ, এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ জিরা গুঁড়া। সঙ্গে সামান্য তেল চা চামচ আদারসুনের পেস্ট দিন। সব উপকরণ দেওয়ার পর প্রয়োজনমতো পানি ঢেলে পাত্রটি ঢেকে রান্না করুন। পানি এমন পরিমাণে রাখবেন, যাতে ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে নরম ঘন হয়। ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে মাখামাখা অবস্থায় এলে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন।

এবার তৈরি করুন সুগন্ধি বাগার

হোটেলের মতো স্বাদ আনতে বাগার দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এজন্য একটি প্যানে এক কাপ তেল গরম করুন। তেল গরম হলে এক চা চামচ আস্ত জিরা এবং ৪টি শুকনো মরিচ ভেঙে দিয়ে দিন। জিরা শুকনো মরিচ থেকে সুগন্ধ বের হতে শুরু করলে এক কাপ পেঁয়াজ কুচি এবং একটি ছোট রসুন দিন। এবার মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে থাকুন। পেঁয়াজ রসুন ভালোভাবে বাদামি হয়ে এলে বুঝবেন বাগার প্রস্তুত।

পেঁয়াজরসুনের বাগার তৈরি হয়ে গেলে সেটি সরাসরি রান্না করা ডালের ওপর ঢেলে দিন। এরপর হালকা হাতে নেড়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিন। বাগার দেওয়ার পর আরও প্রায় থেকে দেড় মিনিট রান্না করুন। খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো তাহলে ডালের ঘন মাখামাখা ভাব বজায় থাকবে। সবশেষে চুলা বন্ধ করে পাত্রটি ঢেকে মিনিট রেখে দিন। এতে বাগারের ঘ্রাণ মসলার স্বাদ পুরো ডালে ভালোভাবে মিশে যাবে।

এভাবেই তৈরি হয়ে যাবে ঘন সুস্বাদু হোটেল স্টাইলের বুটের ডাল। গরম ভাতের সঙ্গে তো বটেই, রুটি, পরোটা কিংবা নানের সঙ্গেও পরিবেশন করতে পারেন। পরিবেশনের আগে ওপর থেকে একটি কাঁচা মরিচ দিলে স্বাদ ঘ্রাণ আরও আকর্ষণীয় হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল

আপডেট সময় : ১১:৫৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬