ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে ‘ডাবল ডায়াবেটিস’ কেন বেশি ঝুঁকিপূর্ণ? প্রাথমিক লক্ষণ, কারণ ও জটিলতা এড়ানোর উপায় নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, যে ব্যাখ্যা দিলেন মারদিয়া মমতাজ

অনিয়ম: তিন নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের খুঁজছে পিবিআই

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৯৬৮ বার পঠিত

গত তিনটি সংসদ নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য নির্বাচন কমিশনের (ইসি) চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এজন্য সংশ্লিষ্টদের তথ্য দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) তথ্য দিতে বলেছে ইসি।

গত ২২ জুন শেরে বাংলা থানায় মামলার পর পিবিআই সুষ্ঠু তদন্তের জন্য তথ্য চাইলে ইসি এ তথ্য সংগ্রহের উদ্যোগ নিল।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মনির হোসেনের রবিবার (২০ জুলাই) সই করা চিঠি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম এবং ঢাকা) এবং সকল ডিসিদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ডিএমপির শেরেবাংলা নগর থানার, মামলা নং-১১, জি আর নং-১৫৬/২০২৫খ্রি,ধারা ১২০বি/১০৯/১৭১বি/১৭১ডি/১৭১জি/১৭১এইচ/১৭১আই/১২৪৩/৪০৬/৪২০ পেনাল কোড এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মেট্রো (উত্তর); ঢাকা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোটকেন্দ্র ভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করা হয়। এসব তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো প্রয়োজন।

সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসি, ইউএনও থাকেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে। নির্বাচন কর্মকর্তারা থাকেন সহকারী হিসেবে। এছাড়া প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা হিসেবে বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও নিয়োজিত থাকেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনিয়ম: তিন নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের খুঁজছে পিবিআই

আপডেট সময় : ০১:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫