ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্স ভাঙচুর–আগুন, ৭০ কারখানায় ছুটি এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের

সাজানো মামলা প্রত্যাহার করুন, বললেন জামায়াত আমির

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৩০ বার পঠিত
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের উপেক্ষা ও অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা কী ছিল, সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনি সংকেত, ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।’

নিউজটি শেয়ার করুন

সাজানো মামলা প্রত্যাহার করুন, বললেন জামায়াত আমির

আপডেট সময় : ০৩:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬