ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে ‘ডাবল ডায়াবেটিস’ কেন বেশি ঝুঁকিপূর্ণ? প্রাথমিক লক্ষণ, কারণ ও জটিলতা এড়ানোর উপায় নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, যে ব্যাখ্যা দিলেন মারদিয়া মমতাজ

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১২ বার পঠিত

---ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর জোর দিতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে নিজস্ব মূল্যবোধ ও সংস্কৃতি অক্ষুণ্ন রাখতে হবে।

সোমবার সকালে একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে প্রযুক্তিগত উদ্ভাবন ও দক্ষতা অর্জনের বিকল্প নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজস্ব মূল্যবোধ অক্ষুণ্ন রেখে একটি উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এ ধরনের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে সম্মেলন থেকে পাওয়া অভিজ্ঞতা ও আলোচনা দেশের শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনতেও সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬