ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজ প্যাকেজ ঘোষণা : সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের পাতায় একাধিক বিশ্বরেকর্ড গড়ল স্পেন রানার্সআপ হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা বরিশাল যাওযার পথে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত ২, আহত ১২ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে কত মিনিটের বিরতি থাকবে, পারফর্ম করবেন কারা রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ বৈরি আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১০৪৭ বার পঠিত

দুর্ঘটনাকবলিত অটোরিকশা। সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন- অটোরিকশার চালক ওবায়দুল। অপর দুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী (৫৬) ও এক বৃদ্ধ (৭০) নিহত হন। এ সময় একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫