ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন বান্দরবানে, পুড়ল ৪ বসতঘর

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫১২ বার পঠিত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তাইম্রংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে দুটি বাঁশ ও কাঠের তৈরি কাঁচা ঘর এবং দুটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন বান্দরবানে, পুড়ল ৪ বসতঘর

আপডেট সময় : ১১:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬