ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৮ বার পঠিত

---ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

প্রথম ধাপের ভোটে পিছিয়ে থেকেও দ্বিতীয় ধাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 

রোববারের (২৫ অক্টোবরের) নির্বাচনে শতকরা ৫১ ভাগের বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেন আশি বছর বয়সী এই রাজনীতিক। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল কোর্টের তথ্যমতে, লুলা ৬ কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছেন, যেখানে বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশ বা ৫ কোটি ৯০ লাখের কিছু বেশি ভোট। প্রাথমিক ধাপে লুলার ভোট ছিল ৪৫ শতাংশ এবং বলসোনারোর ছিল ৪৭ শতাংশ। ব্রাজিলের আধুনিক ইতিহাসে প্রথম ধাপে হেরে গিয়ে দ্বিতীয় ধাপে বিজয়ী হওয়ার ঘটনা এটিই প্রথম। আগামী ২০২৭ সালের ৫ জানুয়ারি চতুর্থ মেয়াদে শপথ গ্রহণ করবেন লুলা।

ভোটিং প্রক্রিয়ার দিন পরিবহন সংকট এবং ভারী বৃষ্টির কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা বেশি সময় ভোটগ্রহণ খোলা রাখা হয়। এই বিজয়কে স্বাগত জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম ও মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। তবে বিরোধী প্রার্থী ফ্লাভিও বলসোনারো এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভোটের সময়সীমা বাড়ানো নিয়ে আইনি জটিলতার অভিযোগ তুলে নির্বাচন বাতিলের ইঙ্গিত দিয়েছেন।

বিজয়ী ভাষণে লুলা স্বীকার করেন, ডানপন্থী সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের মুখোমুখি হতে হবে তাকে। লুলার এই জয় ল্যাটিন আমেরিকায় ডানপন্থীদের উত্থানের মাঝে এক নতুন রাজনৈতিক পরিবর্তন এনেছে। নির্বাচিত হলে কর্মসপ্তাহ ছোট করা ও অর্থনৈতিক চাপ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, লুলার সাবেক প্রতিদ্বন্দ্বী ও ফ্লাভিও বলসোনারোর বাবা জাইর বলসোনারো অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত রয়েছেন, যা নিয়ে ট্রাম্প প্রশাসন ব্রাজিলের ওপর পূর্বে বিভিন্ন শুল্ক আরোপ করেছিল।

সূত্র: আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

আপডেট সময় : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬