ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদা-মাটিতে চাপা সুড়ঙ্গ ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ প্রদান: স্বীকারোক্তি দুই আর্জেন্টাইন নির্বাহীর ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ নির্বাচিত ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাস

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩০২ বার পঠিত

দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিখাই আদরাই জানান, যেসব এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আল-রিহান, জারজৌহ, কাফর রুম্মানে, আল-নেমিরিয়েহ, আরাবসালিম, জেমজিম, মাশঘারা, কালাইয়া ও হারুফ।

লেবাননের গণমাধ্যম জানিয়েছে, নাবাতিয়েহ অঞ্চলের ইউহমোর আল-শাকিফ, তুল ও শৌকিন এলাকায় অন্তত নয়টি হামলা চালানো হয়েছে। এছাড়া আবা এলাকাসহ বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, সারবিন ও ইয়াতের এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের ৮ হাজার ৫০০টির বেশি হামলায় ২ হাজার ৮৪৬ জন নিহত এবং ৮ হাজার ৬৯৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের ‘বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের’ জবাবে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। সংগঠনটি জানায়, আল-তাইবেহ এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এবং এতে সরাসরি আঘাত হানে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী মানারা এলাকায় ড্রোন বিস্ফোরণে তাদের এক সেনা নিহত হয়েছে। গত ২ মার্চ থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

আপডেট সময় : ০৬:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬