ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি বাড়ল অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্স ভাঙচুর–আগুন, ৭০ কারখানায় ছুটি এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ প্রদান: স্বীকারোক্তি দুই আর্জেন্টাইন নির্বাহীর

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২৪৩ বার পঠিত

ফিফার বিশাল এক দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন দুই আর্জেন্টাইন ক্রীড়া বিপণন নির্বাহী। লাভজনক সম্প্রচারস্বত্ব পেতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা তাঁরা স্বীকার করেছেন। বিচার এড়াতে মার্কিন কৌঁসুলিদের সঙ্গে সমঝোতা চুক্তির অংশ হিসেবে গত বৃহস্পতিবার তাঁরা এই স্বীকারোক্তি দেন।

সেই দুই ক্রীড়া নির্বাহী হলেন বাবা ও ছেলে—হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস। ২০১৫ সালে ফিফা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোতে আলোড়ন সৃষ্টিকারী এক বিস্তৃত তদন্তের পর অভিযুক্ত করা হয়েছিল তাঁদের।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত এই দুই ব্যক্তি বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক মিডিয়া ও বিপণনস্বত্ব পেতে ফুটবল কর্তাদের সমর্থন অর্জনের জন্য ‘কোটি কোটি ডলারের বাণিজ্যিক ঘুষ দিয়েছেন এবং দিতে সম্মত হয়েছেন’।

নথিতে বলা হয়, আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’র সহমালিক জিনকিসরা বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো ম্যাচের সম্প্রচারস্বত্ব পেতে ঘুষের আশ্রয় নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ প্রদান: স্বীকারোক্তি দুই আর্জেন্টাইন নির্বাহীর

আপডেট সময় : ০১:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬