ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ আর্জেন্টিনার হয়ে তুমি যা জিতেছ, তার প্রতি শ্রদ্ধা—মেসিকে রোনালদো যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পেশা ও শ্রমজীবী মানুষের নাভিশ্বাস, নাগালের বাইরে জীবনযাপনের ব্যয় ১০১ ডলার ছাড়াল তেলের দাম শিশুর সঠিক বিকাশে দেশের ভবিষ্যৎ মজবুত হবে: প্রধানমন্ত্রী এএসআইয়ের বক্তব্য ভাইরাল,আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই টেসলা-মার্সিডিজ গাড়ির চেয়েও মাল্টায় শুল্ক-কর বেশি

দুর্গাপূজায় ৫ দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

                                     গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শারদীয় দুর্গাপূজায় ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। বৈঠকে এটি অনুমোদিত হলে একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
২২ অক্টোবরের ছুটির প্রজ্ঞাপন হলে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে দুর্গাপূজায়।সরকারি ছুটির হিসাবে, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

নতুন করে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্গাপূজায় ৫ দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত

আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬