ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘ডাবল ডায়াবেটিস’ কেন বেশি ঝুঁকিপূর্ণ? প্রাথমিক লক্ষণ, কারণ ও জটিলতা এড়ানোর উপায় নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, যে ব্যাখ্যা দিলেন মারদিয়া মমতাজ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর এ–প্রাসাদ থেকে ও–প্রাসাদ—দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েও কেন হুতিদের ঠেকাতে পারছে না সৌদি? সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড মেঘনায় জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট

নুসরাত ফারিয়া আদালতে, কারাগারে আটক রাখার আবেদন

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৬৭২ বার পঠিত

ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

তিনি জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। সকালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়।

ভাটারা থানার একটি সূত্র জানায়, গণ-অভ্যুত্থানের সময় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হলেও পরে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি মডেল ও উপস্থাপক হিসেবেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নুসরাত ফারিয়া আদালতে, কারাগারে আটক রাখার আবেদন

আপডেট সময় : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫