ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘ডাবল ডায়াবেটিস’ কেন বেশি ঝুঁকিপূর্ণ? প্রাথমিক লক্ষণ, কারণ ও জটিলতা এড়ানোর উপায় নির্বাচনে জামায়াত কেন নারী প্রার্থী দেয়নি, যে ব্যাখ্যা দিলেন মারদিয়া মমতাজ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর এ–প্রাসাদ থেকে ও–প্রাসাদ—দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েও কেন হুতিদের ঠেকাতে পারছে না সৌদি? সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড মেঘনায় জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট

‘পদত্যাগের ইচ্ছা নেই, নিয়োগকর্তা চাইলে চলে যাবো’

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ২৮৭ বার পঠিত

কথা বলছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো গাফিলতি হয়নি দাবি করে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানান, নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই তার। তবে নিয়োগকর্তা যদি সরে যেতে বলেন, তাহলে তিনি চলে যাবেন।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।

রাষ্ট্রীয় শোক পালনের দিনে মঙ্গলবার শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে। তারা সচিবালয়ে ঢুকে পড়েছিল। শিক্ষার্থীরা আপনার এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছেন। ইতিমধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টার বিষয়ে কী সিদ্ধান্ত- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে…..।’

যে অব্যস্থাপনা হয়েছে এরপর আপনার আর দায়িত্বে থাকা উচিত কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় রায় আপনারাই দিয়ে দিচ্ছেন। আমার এখানে দেওয়ার তেমন কিছু নেই। কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। সেটাই বোঝাতে চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সে উত্তর আমি দিতে পারবো না। নিজে থেকে (পদত্যাগ) করার কোন অভিপ্রায় নেই। এখানে আমার কাজের কোন ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।’

তিনি বলেন, ‘আমাকে নিয়ে কথা হয়েছে। তাও যদি মনে করা হয় এখানে ব্যত্যয় হয়েছিল। আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।’

পরীক্ষা পেছানোর বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষা পেছানো সিদ্ধান্ত হুট করে নেওয়া যায়না। একক সিদ্ধান্তে হয় না । এজন্য দেরি হয়েছে। এজন্য গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানিয়ে দেওয়া হবে।’

শোক প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রের অংশ। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শোক জানানো হয়েছে। এজন্য আলাদা করে কিছু করার প্রয়োজন নেই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘পদত্যাগের ইচ্ছা নেই, নিয়োগকর্তা চাইলে চলে যাবো’

আপডেট সময় : ০১:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫