ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী

ফোন ধরবেন কোন কানে?

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১৯৩৬ বার পঠিত

ফোন থেকে অনেক ধরনের রেডিয়েশন বের হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ ফোনে কথা বলাও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কারণ ফোন থেকে অনেক ধরনের রেডিয়েশন বের হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর পরও কানভেদে ফোন ধরায় ক্ষতির তারতাম্য হয়। এ বিষয়ে ফিনল্যান্ডের একদল বিজ্ঞানী তাদের গবেষণায় দেখেছেন, ডান ও বাম কানে ফোন ধরার মধ্যে তারতম্য রয়েছে। বিজ্ঞানীরা অনেক দিন ধরেই বলে আসছেন, স্মার্টফোন হোক কিংবা ফিচার ফোন-উভয় ধরনের ফোনই বেশি ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ফোনে কথা বলার সময় ফোন কোন কানে ধরবেন, ডান নাকি বাঁ কান-এ নিয়ে দীর্ঘ জিজ্ঞাসা ছিল।

Advertisement

বেশির ভাগ মানুষ ফোনে কথা বলার সময় তাদের ডান কান ব্যবহার করেন। একটি গবেষণা অনুযায়ী, ডান দিকের কান সরাসরি মস্তিষ্ককে প্রভাবিত করে। ফলে আপনি ছোট ছোট বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। তখন বিকিরণ মস্তিষ্ককে বেশি প্রভাবিত করে। এর অন্যতম কারণ হচ্ছে বিশ্বের ৯০ শতাংশ মানুষ ডানহাতি। ফলে যেকোনো কাজ করার জন্য প্রথমেই তারা ডান হাত, ডান পা বা ডান কান ব্যবহার করেন। তবে ডান কানের ফোন ধরার জন্য নানা সমস্যা দেখা দেয় ব্যবহারকারীর। বাঁ কানের তুলনায় ডান কান মস্তিষ্কের বেশি কাছে থাকে। ফলে ডান কানে ফোন রেখে কথা বললে ব্রেনের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই ফোনে কথা বলার সময় বাঁ দিকের কান ব্যবহার করা উচিত। ফিনল্যান্ডের বিজ্ঞানী এবং নিউক্লিয়ার সেফটি অথরিটির ২০০২ সালের একটি গবেষণায় বলা হয়েছিল, যখন মানুষের কোষ ফোনের সংস্পর্শে আসে তখন মোবাইল ব্লাড-ব্রেন ব্যারিয়ার-এর প্রাচীর ক্ষতিগ্রস্ত করে। ব্লাড-ব্রেন ব্যারিয়ার-এর বাধা মানবদেহে সুরক্ষা কবচ হিসাবে পরিচিত। এটি রক্তের দূষিত পদার্থগুলোকে মস্তিষ্কে প্রবেশ করতে বাধা দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফোন ধরবেন কোন কানে?

আপডেট সময় : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩