ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল

যুক্তরাষ্ট্রে চাকরিচ্যুতদের পুনর্বহালের আদেশ দিয়েছে আদালতের

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৭৩২ বার পঠিত

যুক্তরাষ্ট্রে চাকরিচ্যুতদের পুনর্বহালের আদেশ আদালতের

যুক্তরাষ্ট্রে গণছাঁটাইয়ে চাকরি হারানো ১৯ সরকারি সংস্থার হাজারো শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহালে মার্কিন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির দুই ফেডারেল আদালত। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের দুই আদালতের আদেশ ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের জন্য বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হলো।

এবার ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্প সরকারি ব্যয় কমাতে ও ফেডারেল কর্মীর সংখ্যা কমাতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) দায়িত্বভার দেন ধনকুবের ইলন মাস্ককে। দেড় মাসেই এই ডিওজিই সরকারি সংস্থাগুলোতে আতঙ্কের সমার্থক হয়ে ওঠেন।
তাঁদের একের পর এক পদক্ষেপে চাকরি গেছে হাজারো কর্মীর। এর মধ্যে শিক্ষানবিশ কর্মীরা বেশি ছাঁটাই হয়েছেন।
দ্বিতীয় দফা ছাঁটাই ও বাজেট কমানোর পরিকল্পনা জমা দিতে ট্রাম্প প্রশাসন মার্কিন সরকারি সংস্থাগুলোকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল। সেদিনই দুই ফেডারেল বিচারক চাকরিচ্যুত হাজারো কর্মীকে পুনর্বহালের আদেশ দিলেন।

এর মধ্যে মেরিল্যান্ডের বাল্টিমোরের ডিস্ট্রিক্ট বিচারক জেমস ব্রেডার সাম্প্রতিক সপ্তাহগুলোতে ১৮টি সংস্থার চাকরিচ্যুত শিক্ষানবিশ কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেন। তাঁর আদালতে মামলা করেছিল ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২০টি রাজ্য। তাদের যুক্তি ছিল, ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে বিধি-নিষেধ লঙ্ঘন করা হয়েছে।

ট্রাম্প ক্ষমতায় আসার পর অন্তত ২৪ হাজার কর্মী চাকরি হারিয়েছেন বলে দাবি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যগুলোর।

ট্রাম্প প্রশাসন বলেছে, তারা কর্মদক্ষতাসহ নানাবিধ বিবেচনায় এই কর্মীদের চাকরিচ্যুত করেছে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগ পাওয়া ব্রেডার এই যুক্তি মানতে নারাজ।

সান ফ্রান্সিসকোর আদালতে শুনানিতে ডিস্ট্রিক্ট বিচারক উইলিয়াম অলসাপ প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ ছয়টি সংস্থার চাকরিচ্যুত শিক্ষানবিশদের পুনর্বহালের আদেশ দিয়েছেন। বাকি পাঁচটি সংস্থার কর্মীরা মেরিল্যান্ডের আদালতের আদেশেও আছেন।

সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে চাকরিচ্যুতদের পুনর্বহালের আদেশ দিয়েছে আদালতের

আপডেট সময় : ১১:৪০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫