ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ আর্জেন্টিনার হয়ে তুমি যা জিতেছ, তার প্রতি শ্রদ্ধা—মেসিকে রোনালদো যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পেশা ও শ্রমজীবী মানুষের নাভিশ্বাস, নাগালের বাইরে জীবনযাপনের ব্যয় ১০১ ডলার ছাড়াল তেলের দাম শিশুর সঠিক বিকাশে দেশের ভবিষ্যৎ মজবুত হবে: প্রধানমন্ত্রী এএসআইয়ের বক্তব্য ভাইরাল,আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই টেসলা-মার্সিডিজ গাড়ির চেয়েও মাল্টায় শুল্ক-কর বেশি

সামনে পহেলা বৈশাখে চড়া ইলিশ

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২১৩ বার পঠিত

ইলিশের জন্য হাহাকার চলছে বরিশালের বাজারে। বৈশাখকে সামনে রেখে ইলিশ মাছের চাহিদার তিন ভাগের এক ভাগ মেটানো অসম্ভব হয়ে পড়ছে। অল্প কিছু মাছ বাজারে উঠলেও দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বড় সাইজের ইলিশ মাছের দাম দেড় হাজার টাকা বেড়েছে। মৎস্য বিভাগ জানিয়েছে ইলিশ মাছের দর নিয়ন্ত্রণে তাদের কোনো সুযোগ নেই। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিছুটা ভূমিকা রাখতে পারে। তারা মাছের পাইকারি বাজারের দর অনুযায়ী খুচরা বাজারে অস্বাভাবিক বেশি দামে বিক্রি না হলে ব্যবস্থা নিতে পারে।

নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে গিয়ে দেখা গেছে কয়েকজন খুচরা বিক্রেতা কিছু মাছ নিয়ে বসে আছে। বড় সাইজের মধ্যে এক কেজি ওজন সাইজের কয়েকটি মাছ রয়েছে। এক কেজির ওপরে এবং দেড় কেজি সাইজের কোনো মাছ নেই। কেজি সাইজের মাছ ৪ হাজার ২০০ টাকা। কেজির নিচে ৯০০ গ্রাম সাইজের মাছ নেই। ৭০০–৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি কেজি ৩ হাজার, ৫০০ গ্রাম ওজন সাইজের প্রতি কেজি ২ হাজার, ৪০০ গ্রাম ১ হাজার ৫০০ টাকা, ৩০০ গ্রাম ১ হাজার ৩৫০ টাকা ও জাটকা ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতা আকতার হোসেন বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের চাহিদা বাড়ে। কিন্তু বর্তমানে সেই পরিমাণ মাছ নেই। চাহিদার তিন ভাগেরও এক ভাগ মাছ বাজারে ওঠে না। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদিউজ্জামান বলেন, অভ্যন্তরীণ নদীতে চর পড়ার কারণে জাটকা সমুদ্রে যেতে পারছে না। নদীতে আটকা পড়া জাটকা জেলেরা ধরে ফেলছে। আর সমুদ্র থেকে মাছ আসতে পারে না। এতে অভ্যন্তরীণ নদীতে ইলিশ শূন্য হয়ে পড়ছে।

নিউজটি শেয়ার করুন

সামনে পহেলা বৈশাখে চড়া ইলিশ

আপডেট সময় : ১২:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬