ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী

১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৫৮৯ বার পঠিত

পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

Untitled-1
পবিত্র হজ পালন | সংগৃহীত

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের (১৪৪৬ হিজরি) হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে এই বয়সসীমা ধরা হবে।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এতে জানানো হয়, ১৫ বৎসর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সাথে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না

আপডেট সময় : ১১:৫৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫