ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্স ভাঙচুর–আগুন, ৭০ কারখানায় ছুটি এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১ বার পঠিত

জামায়াত আমিরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি ২০ থেকে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি দেশে ফেরেন।

হযরত শাহজালালা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নায়েবে আমির জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, জনাব মোবারক হোসাইন, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি ও জনাব মো: সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল সংবর্ধনা জানায়।

সফরকালে আমিরে জামায়াত অষ্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠক করেন। দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। দু’দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশীরা আমিরে জামায়াতের প্রোগ্রামে অংশগ্রহণ করে উচ্ছাস প্রকাশ করেন। দেশের উন্নয়নে তারা আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, মাননীয় বিরোধীদলীয় নেতা তার অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে শুধু মালয়েশিয়ার সফরটি সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন।

আমিরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা: খালিদুজ্জামান, আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে গত ২০ নভেম্বর জুমআ বার রাত ১২টা পঞ্চাশ মিনিটের দিকে ঢাকা ত্যাগ করেন আমিরে জামায়াত। ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরে জামায়াতকে বিদায় জানায় সংগঠনের সেক্রেটারি জেনারেলসহ দায়িত্বশীলরা।

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি

আপডেট সময় : ১২:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬