ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্স ভাঙচুর–আগুন, ৭০ কারখানায় ছুটি এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১ বার পঠিত

----সংগৃহীত ছবি

আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে ফল তিনটির আমদানি ব্যয় কমার পাশাপাশি বাজারে সরবরাহ বাড়বে বলে আশা করছে এনবিআর।

মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ কার্যকর থাকবে। এতে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।

অন্যদিকে, আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে ফল দুটি আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। আপেল ও কমলার ক্ষেত্রে নতুন শুল্ক-করহার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে। এতে বাজারে দাম নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং আসন্ন রমজানে ভোক্তারা তুলনামূলক স্বস্তি পাবেন।

আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। পরবর্তী বছরগুলোতে আমদানির পরিমাণ কমতে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ১ লাখ ৬২ হাজার টনে, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে দাঁড়ায়।

অন্যদিকে, গত ছয় অর্থবছরে দেশে কমলা আমদানির পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

তবে শুল্ক কমানোর সুফল শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়ে কতটা পৌঁছাবে, তা নিয়ে সংশয় রয়েছে বাজারসংশ্লিষ্টদের। তাদের মতে, আমদানি ব্যয় কমলেও বাজারে তার প্রতিফলন নিশ্চিত না হলে ক্রেতারা প্রত্যাশিত স্বস্তি পাবেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল

আপডেট সময় : ১২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬