ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

আজ প্রত্যুষে বঙ্গবন্ধুর স্মৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৬৫২ বার পঠিত

ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকশ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

১৫ আগস্ট ১৯৭৫ নিহতদের ছবি

প্রধানমন্ত্রী তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ’৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেয়।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় জেলা প্রশাসন আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শোক দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় শোক দিবসের সব কর্মসূচি সফল করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তর আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ প্রত্যুষে বঙ্গবন্ধুর স্মৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

আপডেট সময় : ০৮:৪৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩