ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

‘প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে’

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১০৯৯ বার পঠিত

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি ধন্যবাদ জানান।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে।’

শেষে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমিন।’

প্রসঙ্গত, শনিবার বিকেল সোয়া ৫টার দিকে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। এর কিছুক্ষণ পরই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমির। পরে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

‘প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে’

আপডেট সময় : ১১:১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫