ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

হজ প্যাকেজের মূল্য কেন বেড়েছে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ১০৭৯ বার পঠিত

সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় প্রস্তুতি ভালো। তবে এবার বৈশ্বিক পরিস্থিতিতে হজ প্যাকেজ মূল্য বেড়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রিয়ালের বিনিময় মূল্যে বেশি বৃদ্ধি পেয়েছে। এখন ১ লাখ ১৮ হাজার ৩৫১ জন নিবন্ধিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই বাকীগুলো নিবন্ধন সম্পন্ন হবে।
রবিবার (২ এপ্রিল) বিকালে সেগুনবাগিচাস্থ রয়েল ইন ঢাকা রেস্টুরেন্ট রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফারুক আহমেদ সরদার সংক্ষিপ্ত বক্তব্যে আগামীতে বিমান ভাড়া নির্ধারণে বিশেষ কমিটি করার দাবী জানান।

বিশেষ কমিটি গঠনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আরও বলেন, ‘ নির্ধারিত ফ্লাইট বিবেচনায় বিমান ভাড়া বৃদ্ধির যৌক্তিক কারণ আছে। তবে বিতর্ক এড়িয়ে বিমান ভাড়া নির্ধারণে কোন স্থায়ী কাঠামোর কথা ভেবে দেখা যায়।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হজ প্যাকেজের মূল্য কেন বেড়েছে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩