ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৩৬১ বার পঠিত

ফাইল ছবি

পবিত্র রমজান মাসে তাজা ফলের দাম মানুষের নাগালে আনতে সরকার আমদানি পর্যায়ে শুল্ক-কর কমিয়েছে। 

আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে রবিবার এ সম্পর্কিত দুটি নতুন প্রজ্ঞাপন জারি হয়।

এ ছাড়া গত ১০ মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। এখন সেই ৫ শতাংশও থাকছে না।

এনবিআর জানায়, অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর ও কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় দিয়েছে।

কর ছাড়সহ সরকারের নানা সময়োপযোগী পদক্ষেপের কারণে এ বছর পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

আপডেট সময় : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫