ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৩ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৭৮৫ বার পঠিত

টানা ৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

চৈত্রের মাঝামাঝিতে রয়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। এ অবস্থায় আগামী ৩ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি একই সময়ে চুয়াডাঙ্গায় ৪ ও যশোরে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ঈশ্বরদী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল, মোংলা, সাতক্ষীরা, কয়রা ও বরিশালে সামান্য থেকে ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

এই অবস্থায় বর্ধিত ৫ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৩ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ১১:৫২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫