ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

‘ঈদের জন্য ৪০ লাখ টাকার মালামাল তুলছি, সব পুড়ে ছাই হয়ে গেছে’

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৮৩৩ বার পঠিত

নোয়াখালী সদর উপজেলার মান্নান নগর বাজারের ১৬টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানিদের একজন মো. শাহজাহান। সততা এন্টারপ্রাইজ নামে তাঁর দোকানটিতে কাপড়, জুতা, প্রসাধনীসহ নানা ধরনের পণ্য বিক্রি হতো। শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘ঋণ করে ঈদের জন্য ৪০ লাখ টাকার মালামাল তুলছিলাম, আরও প্রায় ৪০ লাখ টাকার মালামাল দোকানে আগে থেকেই ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘এত টাকা ধারদেনা করছি, এখন কীভাবে শোধ করব কিছুই বুঝতে পারছি না। গত বছরেও এই সময়টাতে আগুন লাগার ঘটনা ঘটেছিল।’

ক্ষতিগ্রস্ত দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের একটি চায়ের দোকানের চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়ের দোকান, মনিহারি দোকান, চায়ের দোকান ও মুরগি বিক্রির দোকান রয়েছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও দোকানিরাও পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মাইজদী স্টেশন থেকে দুটি ও সুবর্ণচর স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাইজদী ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুল কাদের প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ঈদের জন্য ৪০ লাখ টাকার মালামাল তুলছি, সব পুড়ে ছাই হয়ে গেছে’

আপডেট সময় : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫