ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুনে তিন মেয়েসহ দগ্ধ মা-বাবা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৬৯৩ বার পঠিত

রাজধানী ঢাকার বাড্ডার আফতাবনগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের দক্ষিণ আনন্দনগর এলাকার আনসার ক্যাম্প বাজার–সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন তোফাজ্জল হোসাইন (৪৫), তাঁর স্ত্রী মানসুরা বেগম (৪৫) এবং তাঁদের তিন কন্যা তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিসা (৪)। তোফাজ্জল হোসাইনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক এবং পরিবারসহ আফতাব নগরে বসবাস করেন।

দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক শাওন বিনতে রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘পাঁচজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই দগ্ধ। সবার অবস্থা গুরুতর।’

হাসপাতালের তথ্য বলছে, তোফাজ্জল হোসাইনের শরীরের ৮০ শতাংশ পুড়েছে। তাঁর স্ত্রীরও শরীরের ৬৫ শতাংশ পুড়েছে। তাঁদের তিন সন্তানের মধ্যে তানিশার ৩০ শতাংশ ও অন্য দুজনের ৬০ শতাংশ করে পুড়েছে।

প্রতিবেশী মো. শরীফ প্রথম আলোকে বলেন, আনন্দ নগর এলাকার নিচতলার ওই ফ্ল্যাটে কোনোভাবে গ্যাস লিক হয়ে পুরো ঘরে গ্যাস জমে ছিল। পরে রান্নার চুলা জ্বালাতে গিয়ে গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসায় থাকা সবাই দগ্ধ হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুনে তিন মেয়েসহ দগ্ধ মা-বাবা

আপডেট সময় : ১০:৪০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫