ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

ঈদুল আজহার ”ট্রেনের” অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৬৯৯ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।

এদিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর ১ থেকে ৬ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। আজ থেকে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার আসন বিক্রি শুরু হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে আজ আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা শুরু হয়েছে। সে হিসেবে পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের ৩১ মের অগ্রিম টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

এছাড়া ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওইদিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধুমাত্র লগইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদুল আজহার ”ট্রেনের” অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট সময় : ১০:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫