ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ২৮০ বার পঠিত

ঈদুল আজহা ঘিরে আজ বুধবার (২১ মে) থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের যাত্রীরা টিকিট কাটতে পারছেন। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

প্রতিবারের ন্যায় এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাতদিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে।
আগামী ৭ জুন ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রেল মন্ত্রণালয় জানায়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকেট বিক্রি হবে ২৭ মে।

রেলপথ মন্ত্রালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন ২টায় বিক্রি শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট সময় : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫