ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৩৪৯ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের অবদানকে স্মরণ করে প্রদর্শিত হয়েছে সে সময়ের নানা ঘটনা নিয়ে ড্রোন শো।

‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হয় বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমী এক ড্রোন শো। যেখানে শতাধিক ড্রোনের আলো দিয়ে ফুটিয়ে তোলা হয় নারী অবদানের নানা প্রতীক ও বার্তা।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী এই শো উপভোগ করেছেন। এসময় অভ্যুত্থানের সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন কথা ও ছবি দেখানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এ ব্যতিক্রমধর্মী আয়োজনের। শতাধিক ড্রোন ফুটিয়ে তুলে চব্বিশের জুলাইয়ের সাহসী, বিপ্লবী অবদান।

এছাড়াও ঢাবির রাজু ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরো টিএসসি চত্বর থেকে শহীদ মিনার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ‘জুলাই উইমেন্স ডে’।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই শো-এর উদ্দেশ্য ছিল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সাহসী নারীদের ভূমিকা স্মরণ ও শ্রদ্ধা জানানো। ওই বছর ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে প্রথম বিক্ষোভের ঝাণ্ডা তুলে ধরেন। যেখান থেকে শুরু হয়েছিল একটি ইতিহাস-গঠনের অধ্যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

আপডেট সময় : ১২:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫