ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদা-মাটিতে চাপা সুড়ঙ্গ ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ প্রদান: স্বীকারোক্তি দুই আর্জেন্টাইন নির্বাহীর ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ নির্বাচিত

নতুন সূচিতে অফিস, স্কুলের সিদ্ধান্তও আসছে

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪০৫ বার পঠিত

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচিতে চলছে সরকারি অফিসআদালত। রবিবার থেকে শুরু হওয়া এই নতুন নিয়মে দেশের সব সরকারিবেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে অফিস ছিল ৯টা থেকে ৫টা।

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে চলবে তা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে আজ রবিবার। মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক দিন অনলাইন এবং এক দিন সশরীরেএভাবে পরিচালনা করার আলোচনা চলছে। 

গত এপ্রিল জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভাকক্ষে মন্ত্রিসভা বৈঠকে সরকারিবেসরকারি অফিস সময় এক ঘণ্টা কমিয়ে ৯টা থেকে ৪টা, শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত হয়।

মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, সরকারি বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকাল ৪টা, ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জরুরি সেবা ব্যতীত সকল অফিস ভবন, বিপণিবিতান, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে।

জ্বালানি তেলের ব্যবহার পরিবেশ দূষণ হ্রাসকল্পে পরিবেশবান্ধব সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকুল্যে ২০ শতাংশ শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এদিকে, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শনিবার কুমিল্লায় জানিয়েছেন, অনলাইনে ক্লাসের বিষয়টি শুধু মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে। তবে রবিবার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

নতুন সূচিতে অফিস, স্কুলের সিদ্ধান্তও আসছে

আপডেট সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬