সংবাদ শিরোনাম ::
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন বান্দরবানে, পুড়ল ৪ বসতঘর
এই দেশ এই সময় ডেস্ক:
- আপডেট সময় : ১১:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৪১৭ বার পঠিত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তাইম্রংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে দুটি বাঁশ ও কাঠের তৈরি কাঁচা ঘর এবং দুটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।












