ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৪ বার পঠিত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবপোস্ট অফিসের পাশাপাশি এখন থেকে নৈশকালীন ডাকঘর বা দ্বিতীয় শিফটে ডাকসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর। সম্প্রতি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থী আইনজীবীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে।

ডাক অধিদপ্তর থেকে জারি করা পত্রে জানানো হয়েছে, জনসাধারণের ডাকসেবা গ্রহণের সুবিধা এবং সরকারি কাজের স্বার্থে হাইকোর্ট উপডাকঘরের গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে এই নৈশকালীন ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টমাস্টার জেনারেল (মেট্রোপলিটন সার্কেল, ঢাকা) বরাবর পাঠানো ওই পত্রে দ্বিতীয় শিফট চালু করার পর পরবর্তী তিন মাসেরভ্যালু রিটার্ন সম্বলিত প্রতিবেদন অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেটঅনরেকর্ড এস এম আরিফ মন্ডল ডাক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেছিলেন, উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ আইনজীবীদের জরুরি চিঠিপত্র দ্রুত আদানপ্রদানের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি সান্ধ্যকালীন বা বিগ্রেড ডাকসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬