ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১ বার পঠিত

সংগৃহীত

অভিযানকালে সবজি বাগান এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে এলাকাটি সম্পূর্ণরূপে খালি ও পরিষ্কার করা হয়। এছাড়া, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করায় আটটি নার্সারির মালিককে আটটি মামলার মাধ্যমে সর্বমোট ৮০০০ টাকা জরিমানা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার সৌন্দর্য বর্ধন, উন্মুক্ত স্থান দখলমুক্তকরণ এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে বিশেষ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

একইসাথে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে সকল গাছ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

আপডেট সময় : ০৬:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬