ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুরের পথে ইউরেনিয়াম

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পঠিত
ছবি: আজ সকাল সোয়া ৭টার দিকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি লরিতে করে এই জ্বালানি রূপপুরে নেয়া হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টা ৪৪ মিনিটে প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

জানা গেছে, একটি দেশের আকাশসীমা ব্যবহারে ওই দেশের আপত্তির কারণে এ জ্বালানি পরিবহন কিছুটা বিলম্ব হয়। অবশেষে সেই জটিলতা কাটিয়ে গতকাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি দেশে এসে পৌঁছায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটিসহ মোট ৯টি কার্গোয় পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহের কার্যক্রম ২০২৬ সালের অক্টোবরে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ এ সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে। চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, কয়েকটি ফ্লাইটের মাধ্যমে এ জ্বালানি পরিবহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

রূপপুরের পথে ইউরেনিয়াম

আপডেট সময় : ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬