ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান আখতারুজ্জামানের বিরুদ্ধে চব্বিশের গণহত্যার মদদদাতা হিসেবে মামলা হওয়া উচিত: রাশেদ খাঁন গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী সাজানো মামলা প্রত্যাহার করুন, বললেন জামায়াত আমির রূপপুরের পথে ইউরেনিয়াম জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭ ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০২, অস্ত্র-মাদক উদ্ধার ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২ বার পঠিত
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান্তিতে ঘুমাতে না পারেন, তবে সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে দেশ পরিচালনার ভার এমন নেতৃত্বের হাতেই তুলে দেওয়া হবে, যারা তা নিশ্চিত করার সক্ষমতা রাখে।

রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ মারাত্মক অবনতির শিকার। জনগণের মৌলিক স্বাস্থ্য সুরক্ষাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার নিজেরাও জনস্বার্থে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, আবার বিরোধী কোনো পক্ষকেও ভালো কাজ করতে দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

বিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’। তিনি কারও ওপর চড়াও হননি উল্লেখ করে জামায়াত আমির দাবি করেন, তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ ‘হাজার ভাগ মিথ্যা’। মেজর আখতারুজ্জামান কেবল জামায়াতে ইসলামীর প্রতিনিধি নন, তিনি বর্তমানে সারা দেশের নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। এই নিপীড়নের ঘটনাকে হালকাভাবে না নেওয়ার জন্য তিনি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

আইন প্রয়োগের ক্ষেত্রে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একজনকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হয়েছে; কিন্তু তিনি তো দল ছাড়েননি কিংবা তার হাতে হাতকড়াও পরানো হয়নি। অথচ রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের প্রতি নির্মম আচরণ করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মেজর আখতারুজ্জামান নিজেই ডিবিকে বলেছিলেন তাকে যেন হাতকড়া পরিয়ে সালাহউদ্দিন সাহেবের ইচ্ছা শতভাগ পূরণ করা হয়।

সরকারের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকা ঘাটে ঘাটে চুরি ও লুটপাট হতে থাকলে সাধারণ মানুষ আর হাত গুটিয়ে বসে থাকবে না। স্বাস্থ্যসেবার ভঙ্গুর দশা তুলে ধরে তিনি বলেন, একটি দায়িত্বশীল মেডিকেল প্রতিষ্ঠানে সাধারণ নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত না হলে সেই জনপ্রতিনিধিদের নৈতিক বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়।

চলমান ডেঙ্গু পরিস্থিতিকে ‘মহামারির সমতুল্য’ বলে আখ্যায়িত করে তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে এবং মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে জামায়াত মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, নিষ্ক্রিয় হয়ে থাকলে ‘ধাক্কা দিয়ে সরকারের ঘুম ভাঙিয়ে দেওয়া হবে’। নাগরিকদের মৌলিক অধিকার ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজপথে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে বিকল্প নেতৃত্ব সামনে আসবে বলেও তিনি সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৪:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬