ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদা-মাটিতে চাপা সুড়ঙ্গ ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ প্রদান: স্বীকারোক্তি দুই আর্জেন্টাইন নির্বাহীর ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ নির্বাচিত ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাস

যুক্তরাষ্ট্রের হামলার ফলাফল অতিরঞ্জিত করেছেন ট্রাম্প: খামেনি

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৯৩৪ বার পঠিত

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক মার্কিন হামলার সাফল্য নিয়ে ট্রাম্পের দাবিকে ‘অতিরঞ্জন’ বলে অভিহিত করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার (৩০ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৯ জুন) নিজের অফিসিয়াল এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলো এমনভাবে অতিরঞ্জিত করেছেন, যা অস্বাভাবিক। তিনি এই অতিরঞ্জনের প্রয়োজন বোধ করেছিলেন। যে কেউ ওই বক্তব্য শুনেছে, সে বুঝতে পেরেছে—এর আড়ালে লুকানো ছিল অন্য এক সত্য। তারা (মার্কিন বাহিনী) আসলে কিছুই করতে পারেনি। সত্যকে ঢাকতে এবং গোপন রাখতে এই বাড়াবাড়ি করা হয়েছে।”

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা অভিযান চালিয়েছি। তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। এরপর থেমে গেছি। এটি ছিল এক দারুণ ঘটনা। তারা আর বেশিদূর এগোতে পারত না… ওই ১২ দিন ছিল অত্যন্ত তীব্র—খুবই তীব্র।”

১৩ জুন ইসরায়েল প্রথমে ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তত ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হয়।

এরপর যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাটাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

এর পাল্টা জবাবে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এতে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে অন্তত ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়। এই সংঘাত শেষ পর্যন্ত ২৪ জুন একটি মার্কিন-প্রস্তাবিত যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের হামলার ফলাফল অতিরঞ্জিত করেছেন ট্রাম্প: খামেনি

আপডেট সময় : ১১:২০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫