ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

এক লাখ টন সেদ্ধ ও আতপ চাল কিনবে সরকার

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৯১৩ বার পঠিত

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করবে সরকার। এর মধ্যে ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল রয়েছে।

চাল আমদানিতে মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা। বুধবার (২২ অক্টোবর) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের মেসার্স ক্রেডেন্টওয়ান এফজেডসিও প্রতিষ্ঠান থেকে এ চাল আমদানি করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৫৫ দশমিক ৯৯ মার্কিন ডলার।

এ ছাড়া জিটুজি ভিত্তিতে মিয়ানমারের সরকারনিয়ন্ত্রিত মিয়ানমার রাইস ফেডারেশন থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন আতপ চালের দাম পড়বে ৩৭৬ দশমিক ৫০ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক লাখ টন সেদ্ধ ও আতপ চাল কিনবে সরকার

আপডেট সময় : ০১:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫