ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৩ বার পঠিত

কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন এখনও প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। এ রুটে যারা ভ্রমণ বাতিল করতে চান ভাড়ার অর্থ ফেরত নিতে পারবেন বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আজ বুধবার ভোরে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে আজকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। অন্যদিকে আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেলপথ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের দিকে ছেড়ে দেওয়া হবে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যারা ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের টিকিট কাউন্টার থেকে ভাড়ার অর্থ ফেরত নিতে পারবেন। আর যেসব যাত্রী ঢাকায় ফিরে যেতে চান, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬