ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন এই কৌশলেই ঘরে বানান হোটেলের মতো ঘন বুটের ডাল ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভবন ধস: ৫০ শিক্ষার্থীর আটকা পড়ার আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী:সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

জামায়াত ক্ষমতায় গেলে কমবে নারীর কর্মঘণ্টা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৮৯০ বার পঠিত

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, ‘আমাদের বদনাম দেওয়া হয় যে, জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এত তালা কেনার টাকা কোথায়?’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় জামায়াতে আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ।

ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন‍্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে।

এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান এ সময় কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, ‘মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন-পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্বও পালন করছেন।’

নারী ও পুরুষের উভয়ের ৮ কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে।’

ঠিক কত ঘণ্টা কমানো হবে, সেটি উল্লেখ না করে ৮ ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করা যায় কি না-সে বিষয়ে আলোকপাত করেন জামায়াত আমির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত ক্ষমতায় গেলে কমবে নারীর কর্মঘণ্টা

আপডেট সময় : ০৩:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫