ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

দেশে ১২ কেজি এলপিজির দাম কমলো ৭৬ টাকা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১৮০৬ বার পঠিত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরল প্রাকৃতিক গ্যাস-এলপিজির দাম কমানোর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে এই দর কার্যকর হবে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। যা গত এক মাস এক হাজার ৪৯৮ টাকা ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়ে গেছে।
গত ২ ফেব্রুয়ারি ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর এক মাস পরই সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমালো বিইআরসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ১২ কেজি এলপিজির দাম কমলো ৭৬ টাকা

আপডেট সময় : ১২:২৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩