ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

নারায়ণগঞ্জে কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়িসহ আটক ২

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৩০৮ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুতুবপুর পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্টগার্ড এর গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কুতুবপুর পাগলা বাজার এলাকায় অভিযানে যায় কোস্টগার্ডের একটি টিম। ওই সময় সন্দেহজনক হলে একটি ট্রাক আটক করেন তারা। পরে ট্রাকটি তল্লাশি করে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৮৫ লাখ ৫৯ হাজার টাকার মূল্যের ৬২০ পিস শাড়ি জব্দ করা হয়।

কোস্টগার্ড এর এ কর্মকর্তা আরো জানান, জব্দ করা মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং পাচার কাজে ব্যবহার হওয়া ট্রাক ও পাচারকারীদের ফতুল্লায় থানায় সোপর্দ করা হয়েছে। চোরাচালান বন্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়িসহ আটক ২

আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫