ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালুর কথা ভাবছে সরকার : শিক্ষা উপদেষ্টা

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৭৭৭ বার পঠিত

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালুর কথা ভাবছে সরকার : শিক্ষা উপদেষ্টা

প্রাথমিক স্কুলে ফের বৃত্তি পরীক্ষা চালুর ব্যাপারে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ এর উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ফের চালুর ব্যাপারে ভাবছে সরকার। সেক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। তাদের যথাযথ মর্যাদা দিতে যা যা করণীয় তা বর্তমান সরকার করে যাচ্ছে।

শিক্ষায় বৈষম্য নিরসনের সবচেয়ে বড় হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়িত্ব আজকের শিশু কিশোরদের প্রতিভার উন্মেষ ঘটিয়ে আগামীর জন্য প্রস্তুত করা, যা আমরা করে যাচ্ছি।

একই অনুষ্ঠানে বাণিজ্যিকিকরণের ফলে বাংলাদেশে শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার৷

তিনি বলেন, দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।

শিক্ষকদের নামে যেনতেনভাবে মামলা দেওয়ায় স্কুল পরিচালনায় বিঘ্ন ঘটছে।

এ বছর শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৪ ক্যাটাগরিতে ১৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালুর কথা ভাবছে সরকার : শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫