ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

বৃষ্টির কিছুটা সুফল ঢাকার বাতাসে

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১০৪৭ বার পঠিত

তাপপ্রবাহের পর গতকাল রোববার রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। এতে তাপমাত্রা কিছুটা কমে আসে, নগরজীবনে আসে প্রশান্তি। এর সঙ্গে আরেক সুফল পেয়েছে নগরবাসী। বৃষ্টিতে বায়ুদূষণ খানিকটা কমেছে। আজ সোমবার সকালে ১০টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১০৮। এ মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়। আর বৃষ্টির পর ১২৪টি শহরের মধ্যে বায়ুদূষণে ১৩তম স্থানে আছে রাজধানী ঢাকা।

বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

বৃষ্টির পর সাধারণত বাতাসের মান ভালো হয়। রাজধানীর দূষণ কমাতে কোনো প্রচেষ্টাই এখন পর্যন্ত কার্যকর প্রমাণিত হয়নি। তাই বৃষ্টিতেই ভরসা রাখেন সবাই। রাজধানীতে গতকাল ৯ মিলিমিটার বৃষ্টি হয়। তাতেই দূষণ কমেছে সামান্য। আর এপ্রিলে সাধারণত ঝড়বৃষ্টিতে দূষণের মাত্রা কম থাকে।

সাভারের হেমায়েতপুর এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি। আইকিউএয়ারের মানসূচকে সেখানকার গড় বায়ুমান ১৬২। এরপর আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, সেখানে স্কোর ১৫৯।

আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষ, অর্থাৎ বৃদ্ধ, শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না।

আজ সকালে বায়ুদূষণের শীর্ষে নেপালের কাঠমান্ডু। সেখানকার বায়ুর মান ২৫৩।

গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল।

রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক ও নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে, কিন্তু দূষণ কমছে না।

দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৭ দশমিক ৪ গুণ বেশি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃষ্টির কিছুটা সুফল ঢাকার বাতাসে

আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫