ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১০১২ বার পঠিত

বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নীত হয়েছে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নীত হয়েছে। ২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ রয়েছে ৯৪তম স্থানে। গত বছর এই অবস্থান ছিল ৯৭তম।

বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

মঙ্গলবার প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনারস-এর এই ইনডেক্সে বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে র‍্যাংকিং তৈরি করা হয়েছে।

তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে আবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাত দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।

এ ছাড়া অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড। ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫