ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রাণ গেল বাংলাদেশী তরুণের স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে গাদ্দারি হবে -প্রধানমন্ত্রী প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৯৮৯ বার পঠিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার সারাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

এর আগে গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদেরসহ বহু মানুষের মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সেই উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

বার্তায় আরও বলা হয়, আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের প্রতিটি মসজিদে আজ বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্য ধর্মের অনুসারীদের উপাসনালয়েও প্রার্থনা হবে বলে জানানো হয়েছে।

এদিকে বিমান দুর্ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর একটার কিছু পরে উত্তরা ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর ভেঙে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান।সঙ্গে সঙ্গেই বিমানটি এবং স্কুল ভবনের অংশবিশেষে দাউদাউ করে আগুন ধরে যায়। সেই সময় ওই ভবনে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক অবস্থান করছিলেন। অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে সেখানেই।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনে আটকে পড়াদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করেও আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন, যাদের অধিকাংশই ছাত্রছাত্রী। এ ছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন শতাধিক মানুষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

আপডেট সময় : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫